আন্তর্জাতিক

সৌদি আরবে নামায শুধু মক্কা-মদিনায়, যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যেই করোনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সবশেষ গত মঙ্গলবার পশ্চিম ভার্জিনিয়ায় এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। পশ্চিম ভার্জিনিয়ায় আক্রান্ত প্রথম রোগীর বিষয়ে ঘোষণাকালে গভর্নর টিম জাস্টিস বলেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম।’ স্যান ফ্রান্সিসকোর উপকূল অঞ্চলের মতো নিজেদের অবরুদ্ধ করে রাখা বা লকডাউনের চিন্তা করছে নিউ ইয়র্ক। ১৮ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৫০৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যূ হয়েছে ১১৫ জনের।

সান ফ্রান্সিসকো বে এলাকার কর্তৃপক্ষ ৭ এপ্রিল পর্যন্ত সেখানকার ছয় লাখ ৭০ হাজার মানুষকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, বিভিন্ন রাজ্যের গভর্নরদের অনুরোধে ভাইরাস আক্রান্ত এলাকাগুলোতে মাঠপর্যায়ে হাসপাতাল তৈরি করার নির্দেশ দিতে পারে হোয়াইট হাউস। পেন্টাগন প্রধান মার্ক এস্পার জানিয়েছেন, শ্বাস প্রশ্বাসে সহায়ক ৫০ লাখ মাস্ক এবং দুই হাজার ভেন্টিলেটর স্বাস্থ্য বিভাগকে দেবে সেনাবাহিনী। এছাড়া, বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনী তাদের ১৪টি অনুমোদিত করোনা ভাইরাস পরীক্ষার গবেষণাগারও উন্মুক্ত করে দেবে।

এদিকে পবিত্র মক্কা ও মদিনা বাদে অন্য আর সব মসজিদে নামাজ আদায় স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের পর মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিয়ে মুসলিমদেরকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে আপাতত মসজিদে না যেতে আহ্বান জানানো হয়েছে। তাদেরকে বরং এ সময়ে বাড়ির ভিতরে নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ সহ জামায়াতে আদায় করা হয় এমন সব নামাজ স্থগিত রাখতে জোরালোভাবে সম্মতি দেয়া হয়েছে। তবে এর বাইরে থাকবে মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববী। এতে জানানো হয়েছে, মসজিদগুলোর দরজা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। কিন্তু সেখান থেকে আযান দেয়ার অনুমোদন থাকবে।

সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় আট হাজার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা