আন্তর্জাতিক

গো-মূত্র পানে রামদেব হাসপাতালে; বিক্রির সময় গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক:

অখিল ভারত হিন্দু মহাসভাসহ হিন্দু সম্প্রদায়ের অনেকেই মনে করেন গো-মূত্র খেলে নাকি নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া ভারতের বিজেপি’র নেতাকর্মীদের অনেকে এমনটাই বিশ্বাস করেন। এ সুযোগে ডানকুনির চাকুন্দিতে রাজপথে প্রতি লিটার ৪০০ থেকে ৫০০ রুপিতে বিক্রি করা হচ্ছিল গো-মূত্র। এ অবস্থায় বিক্রিও ছিল বেশি।

কিন্তু বিপত্তি বাধায় পুলিশ। তারা এমন খবর পেয়ে ১৬ মার্চ সোমবার একজনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার আইসি অনিরুদ্ধ চৌধুরী। এদিকে ভাইরাসের হানা থেকে বাঁচতে যোগগুরু রামদেব অত্যধিক মাত্রায় গোমূত্র পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও খবর ছড়িয়েছে ।

অনিরুদ্ধ বলেন, সোমবার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে শেখ মামুদ নামের এক ব্যাক্তিকে। পুলিশের অভিযোগ, প্রতারণা, বিপজ্জনক রোগ ছড়নোর পাশাপাশি অস্বাস্থ্যকর পানীয় বিক্রির অভিযোগে মামলা হয়েছে মামুদে বিরুদ্ধে।

এর আগে রাজধানী দিল্লিতে গো-মূত্র পানের এক পার্টি আয়োজন করে অখিল ভারত হিন্দু মহাসভা। সেখানে নারী, পুরুষদের দেখা যায় পার্টি করে গো-মূত্র পান করছেন। সেখানে বলা হয়, গেরুয়া পার্টি বলে পরিচিত বিজেপির অনেকেই বিশ্বাস করেন গো-মূত্রে আছে ঔষধি গুণ। এটা পান করলে বিভিন্ন রকম অসুখ থেকে মুক্ত থাকা যায়। ভারতের অনলাইন আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে খবর প্রকাশ করে।

পুলিশ বলছে, এ সুযোগ নিয়েছিলেন ডানকুনির চাকুন্দির শেখ মামুদ নামে এ ব্যক্তি। তিনি সোমবার প্রকাশ্যে রাস্তায় বিক্রি করছিলেন গো-মূত্র। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ডানকুনি থানা পুলিশ।

সোমবার সকালে দিল্লি রোড ঘেঁষা চাকুন্দি হাওড়া ব্রিজ এলাকায় এক লিটারের জলের বোতলে গো-মূত্র ভরে বিক্রি করছিলেন মামুদ। কয়েক দিন ধরে সংবাদমাধ্যম এবং নানা সূত্রে করোনা ভাইরাসের প্রকোপের খবর শুনে অনেকেই এই গো-মূত্র কিনতে জড়ো হয়েছিলেন। মানুষের সেই আতঙ্কের সুযোগ নিয়ে মামুদ চড়া দামে এক লিটার করে গো-মূত্র বিক্রি শুরু করেন। বড় প্লাস্টিকের কন্টেইনারে ভরেও গো-মূত্র বিক্রি করছিলেন তিনি। অনেকেই করোনা আক্রান্তের হাত থেকে বাঁচতে গো-মুত্র দেদারছে কেনেন।

চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ূন কবীর বলেন, আপাতত মামুদকে গ্রেপ্তার করা হয়েছে। এর পিছনে ঠিক কী উদ্দেশ্য কাজ করছে, তাকে জেরা করলে তা জানা যাবে। এর পিছনে কোনও চক্রান্ত আছে কি না বা এর মাথা কারা, তা জানার চেষ্টা চলছে। মামুদের থেকে বাজেয়াপ্ত গো-মূত্র ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসকে প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের যোগগুরু রামদেব। ভাইরাসটিকে রুখতে গিয়ে গোমূত্র পান করেন তিনি। অত্যধিক মাত্রায় গোমূত্র পান করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে থাকে। এ খবর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমের।

সম্প্রতি সেদেশের ফেসবুকে ভাইরাল হয়েছে ঘটনাটি, এতে বলা হয়, করোনাভাইরাসের হানা থেকে বাঁচতে অত্যধিক মাত্রায় গোমূত্র পান করে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন যোগগুরু রামদেব। এই দাবির স্বপক্ষে রামদেবের একটি ছবিও পোস্ট করা হয়। সেই ছবিতে হাসপাতালে ভর্তি থাকতে দেখা গেছে তাকে।

ইতিমধ্যে ভারতের বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ছবি ও একই রকম খবর দিয়ে পোস্ট দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা