আন্তর্জাতিক

করোনাকে 'চাইনিজ ভাইরাস' বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এও বললেন, পুরো গ্রীষ্ম জুড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারে প্রাণঘাতী এই ভাইরাস।

১৭ মার্চ মঙ্গলবার ট্রাম্প তার টুইটে এই মন্তব্য করেন। টুইটে তিনি লিখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষকরে চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পখাতকে শক্তিশালীভাবে সহায়তা দেবে তার সরকার।

টুইটে তিনি আরও লিখেন, আমরা আগের চেয়েও অনেক শক্তিশালী হব।

এছাড়া সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যেটা সংক্রামক। এটি পুরো গ্রীষ্ম অথবা এর চেয়ে বেশি সময় পর্যন্তও স্থায়ী হতে পারে। এসময় ট্রাম্প আগামী ১৫ দিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের রেস্টুরেন্ট, পানশালা এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪শ' ছাড়িয়েছে। এতে মারা গেছেন ৮৬ জন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থাও জারি করেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর বিশ্বের ১৪৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৭ হাজারের বেশি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা