আন্তর্জাতিক

করোনাভাইরাস ছড়িয়েছে মার্কিন সেনারা: দাবি চীনের

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের জন্য মার্কিন সামরিক বাহিনীকে দায়ী করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান তার এক টুইট বার্তায় দাবি করেছন, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে যখন যুদ্ধংদেহী অবস্থান বিরাজ করছে তখনই করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উহান শহরে করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার জন্য মার্কিন সামরিক বাহিনীই দায়ী। আজ (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লিজিয়ানের ৩ লাখ টুইটার ফলোয়ারের উদ্দেশ্যে পোস্ট করা ভিডিওটিতে তিনি মার্কিন কর্মকর্তার একটি বক্তব্য তুলে ধরেন। সেখানে বলা হয় করোনার আগেই যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে এটাই করোনাভাইরাস বলে সনাক্ত করা হয়। কিন্তু ভিডিওতে মার্কিন ওই কর্মকর্তা উল্লেখ করেননি কবে, কোথায়, কোন সময়ে এ ভাইরাসে মানুষ মারা গিয়েছিল।

টুইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বচ্ছতা নেই। সেখানে প্রথম কখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হল? কয়জনই বা আক্রান্ত হয়েছে? তাদের কোন কোন হাসপাতালে রাখা হয়েছে? যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে। হতে পারে, মার্কিন সামরিক বাহিনীই এ ভাইরাস চীনে এনেছে।”
চীনের সামাজিক য়োগাযোগ মাধ্যমে এই বিতর্ক আরও জোরালো হয়েছে, জাপানের ’আসাহি টেলিভিশন’-এ এক প্রতিবেদন প্রকাশের পর। প্রতিদেবনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় প্রায় ১৪ হাজার মানুষ মারা গেছে। এরমধ্যে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। ভাইরাসটি কিভাবে ছড়িয়ে পড়ে প্রাণহানির ঘটনা ঘটিয়েছে তা বুঝতেই পারেনি যুক্তরাষ্ট্র ।

জাপানে টিভি সংবাদ প্রচারের পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারিরা প্রথম থেকেই দাবি করে আসছেন, ভাইরাসটির উৎপত্তিস্থল খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে বলছেন, গত অক্টোবরে উহানে মিলিটারি ওয়ার্ল্ড গেমস অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মাধ্যমে সেখান থেকে ভাইরাসটি ছড়াতে পাবে।

চীনের ফুদান ইউনিভার্সিটির অধ্যাপক সেন ই বলেন, করোনাভাইরাসের উৎপত্তি সম্পর্কে জানতে কাজ চলছে। এ কাজের সাথে গোয়ান্দা সংস্থাগুলোও সম্পৃক্ত।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরারের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর মহামারি আকারে ছড়িয়ে পড়ে বিশ্বের ১২৩টি দেশে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা