আন্তর্জাতিক

করোনার হানাতে দক্ষিণ এশিয়ায় প্রথম মৃত্যূ ভারতে

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যূর খবর পাওয়া গেল ভারতে। কর্নাটকে মৃত্যূ হওয়া ব্যক্তির বয়স হয়েছিল ৭৬ বছর। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লুর বরাতে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বুধবার সকালে তার মৃত্যু হলেও ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল তা তখন নিশ্চিতভাবে বলতে পারেননি ডাক্তাররা। মঙ্গলবারই করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার লালারসের নমুনা পাঠানো হয়েছিল গবেষণাগারে। বৃহস্পতিবার সেই পরীক্ষার ফলাফল আসতেই ভারতে করোনাভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত হলো। আর সেইসঙ্গে দক্ষিণ এশিয়ায় করোনায় এটাই প্রথম মৃত্যু।

স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু জানিয়েছেন, ‘ওই বৃদ্ধ যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের অনুসন্ধান করা হচ্ছে। তাদের আলাদা করে রাখা হবে।’

গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরেন ওই ব্যক্তি। সেদিন হায়দ্রাবাদ বিমানবন্দরে তাকে পরীক্ষা করা হয়েছিল। সেই সময় কোনও লক্ষণ পাওয়া যায়নি তার। এরপর ৫ মার্চ শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ দেখা দিলে একটি বেসরকারি হাসপাতালে যান তিনি এবং সেদিনই তাকে ভর্তি করা হয়। পরে তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিনই তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা। এরপর রাত ১০টা ৩০মিনিটে তার মৃত্যু হয়। তবে কেন সম্ভাব্য করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে নিয়ে যেতে দিলো তা পরিষ্কার নয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালা, মহারাষ্ট্র, এবং উত্তর প্রদেশে।

এদিকে করোনা ছড়িয়ে পড়া নিয়ে বুধবার সরকারের পক্ষ থেকে কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া বাকি সব ভিসা স্থগিত করে দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের জানিয়েছে, উহান থেকে দিল্লিতে আসা ২৩ জন বাংলাদেশী নাগরিক ভারতের রাজধানী থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টাইনে আছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বণ্যপ্রাণীর বাজার থেকে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই ভাইরাসের থাবায় ৪ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৮০ জন।

গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা