আন্তর্জাতিক

করোনা আতঙ্কে এবার বন্ধের পথে বেথলেহেমের গির্জা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মারাত্ত্বক প্রভাব ফেলছে আমাদের দৈনন্দিন জীবনে। পূর্ব নির্ধারিত কোন কিছুই আর ঠিক মতো হচ্ছে না করোনার হুমকিতে। এমনকি বন্ধ হয়ে যাচ্ছে অফিস-আদালত, স্কুল-কলেজ, ধর্মীয় উপাসনালয়ও। এবার করোনার আতঙ্কে বন্ধের পথে যিশুখ্রিস্টের জন্মস্থান খ্যাত ফিলিস্তিনের বেথলেহেম শহরের গির্জাটিও। এক কর্মকর্তা জানিয়েছেন, যেকোন সময় বন্ধ করে রাখা হতে পারে গির্জাটি। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) আল জাজিরার এক খবরে বলা হয়, সন্দেহজকনভাবে করোনাভাইরাসে আক্রান্তের প্রাদুর্ভাবের কারণে বেথলেহেমের গির্জা বন্ধ করা হতে পারে। পবিত্র ভূমি বেথলেহেম শহরটির একটি হোটেলে করোনাভাইরাস আক্রান্ত কয়েকজন শনাক্তের কারণে স্থানীয় গির্জা, মসজিদ এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে করোনাভাইরাস আতঙ্কে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করেছেন ইরান ও তাজিকিস্তান। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, করোনাভাইরাস এখন বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া একটি ভাইরাস। একে প্রতিরোধের জন্য আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। আবার ভাইরাসটির আতঙ্কে মুসলিমদের বাড়িতেই নামাজ আদায় করতে এবং সেই সঙ্গে জুমার নামাজও বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। তবে তাজিকিস্তানে এখনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

এদিকে, সাময়িকভাবে দেশি ও বিদেশিদের ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। সেই সঙ্গে আক্রান্ত দেশ থেকে কোনো পর্যটকও সৌদি আরবে আসতে পারবেনা বলে ভিসা বাতিল করেছে তারা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সতর্ক থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত বছর ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস ইতোমধ্যে আঘাত হেনেছে বিশ্বের ৭৮টি দেশে। আক্রান্ত হয়েছেন ৯৩ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যাও তিন হাজার পার হয়েছে। এমন অবস্থায় করোনা ঝুঁকি থেকে বাঁচতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে মুসলিম বিশ্ব ছাড়াও অন্যান্য রাষ্ট্রগুলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা