আন্তর্জাতিক

আফগানিস্তানের যুদ্ধাপরাধ তদন্তে অনুমোদন দিল আইসিসি 

সান নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র, তালেবান ও আফগান সরকারের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এর আগে এই তদন্ত আটকে দেয়ার উদ্দেশ্যে করা এক আপিলের বিরুদ্ধে ৫ মার্চ বৃহস্পতিবার এই রায় দেয় আদালত।

২০০৩ সালের মে মাস থেকে আফগানিস্তানে চলমান যুদ্ধে মার্কিন সেনা, আফগান সরকার ও তালিবান কতৃক যাবতীয় কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদন দিয়েছে আইসিসি।

২০১৬ সালে আইসিসির এক প্রতিবেদনে, আফগানিস্তানে সিআইএ পরিচালিত গোপন বন্দিশিবিরে মার্কিন সামরিক বাহিনী নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করা হয়। আরো বলা হয়, দেশটিতে একইসঙ্গে তালেবান ও আফগান সরকারও যুদ্ধাপরাধ চালিয়েছে।
২০১৯ সালে বিচার পূর্ববর্তী এক শুনানিতে আইসিসি তদন্তের বিরুদ্ধে রায় দিয়েছিল। সে রায়ে বলা হয়েছিল, এই তদন্তে ন্যায়ের স্বার্থ পূরণ হবে না।

আইসিসির প্রসিকিউটর ফাতৌ বেনসুদা ২০১৭ সাল থেকে আফগানিস্তানে তিন পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধের তদন্ত চালু করার পক্ষে কাজ করে আসছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় রায়টি সে দেশের উপর কার্যকরী হবে না। তবে আফগানিস্তান আদালতের সদস্য দেশ হওয়ায় তাদের উপর এ রায় কার্যকর হবে। সুত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা