ফিচার

ইন্টারনেট মাতাচ্ছে কে এই মেসি?

স্পোর্টস ডেস্ক:

ফুটবলের জাদুকর লিওনেল মেসির কৌশল হুবহু রপ্ত করেছে ভারতের কেরালা রাজ্যের ১২ বছরের এক কিশোর, নাম মিশাল কাট্টুমুন্ডা।

ওই কিশোরের বাড়ি মালাপ্পুরমে। গায়ে মেসি লেখা আর্জেন্টিনার জার্সি। গোল পোস্টের লক্ষ্য স্থির। কিন্তু আসলে লক্ষ্য আরও কঠিন। পোস্টে ঝোলানো রিং। তার মধ্যে দিয়েই গলিয়ে দিতে হবে বল।

নিজের হাতটি শরীরের পিছনে রাখল সে। হাত দিয়ে চুলটা ঠিক করে নেওয়া। তারপর অব্যর্থভাবে রিং এর ভিতর দিয়ে গলিয়ে দিল বল। গো......ল। ঠিক মেসির মতো।

কেরালার রাজ্যের এই কিশোরের গোল করার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ইন্টারনেট সেলেব্রিটি এখন এই কিশোর। ফ্রি কিকের জাদুকর মেসিই এই ছেলের অনুপ্রেরণা।

মিশাল কাট্টুমুন্ডা গভর্নমেন্ট ইউপি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। দাদা ওয়াজিদের অনুপ্রেরণাতেই ফুটবল খেলা তার। সেই দাদারই করা ভিডিওই এখন চিনিয়েছে তাকে।

ক্যারিয়ারে ৬৯৭টি গোলের মধ্যে ফ্রি কিকে ৫২ গোল মেসি করেছেন। তাই-তো সেই কৌশলটা একাগ্র চিত্তে শিখে নিচ্ছে মেসি-ভক্ত মিশাল আবোলাইস।

এই ভিডিওটি প্রথমে অল কেরল সেভেন ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে আপলোড করা হয়। তারপরই শেয়ারের পর শেয়ার। এখন এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল।

https://youtu.be/xxXBMnTNrXw

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা