ফিচার

বানরের সাইকেলে চেপে শিশু চুরির চেষ্টা (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য! শিশু অপহরণ করতে সাইকেলে চেপে দুষ্টের মঞ্চে প্রবেশ। এরপরই সাইকেল ফেলে শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত অপহরণকারী। তবে এই দৃশ্যের যে দুষ্টের মনি; তিনি মানুষ নন, বানর।

সম্প্রতি বানরের বিচিত্র বাঁদরামির এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেঞ্চের উপরে বসে রয়েছে একটি শিশু। দূর থেকে সাইকেল চালিয়ে সেখানে হাজির হয় বানরটি। বেঞ্চের সামনে পৌঁছেই সাইকেল ফেলে দিয়ে শিশুটিকে ধাক্কা মারে সে। তারপর মাটিতে পড়ে যাওয়া শিশুটির পোশাক আঁকড়ে তাকে মাটির উপর দিয়ে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকে।

ছোট্ট মেয়েটি হতভম্ব হয়ে যায় গোটা ঘটনায়। আশপাশের মানুষজনকে হইহই করে উঠতে দেখা যায়। শেষ পর্যন্ত কী ভেবে ‘কিডন্যাপ'-এর পরিকল্পনা ত্যাগ করে চম্পট দেয় বানরটি। মুক্তি পেয়ে শিশুটি দ্রুত ফিরে যায় যে বেঞ্চে সে বসেছিল সেখানে। আর স্বস্তির নিঃশ্বাস ফেলেন আশপাশের সকলে।

ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ৪০ লাখ বার। শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ হাজার বার সেটি রিটুইট হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ছড়াতে শুরু করেছে ভিডিওটি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা