বিনোদন

ভূপেন হাজারিকার বাড়ি ভারত ঐতিহ্যের অংশ 

বিনোদন ডেস্ক:

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার কলকাতার বাড়িকে হেরিটেজ হিসেবে ঘোষনা করেছে ভারত সরকার। কারণ কিংবদন্তী এ শিল্পীর বাড়িটিকে ইতিহাসের অংশ বলেই মনে করছে ভারত সরকার। ৭৭/বি, টালিগঞ্জ গল্ফ ক্লাবের তিনতলার এই বাড়িটি সম্প্রতি প্রত্নতত্ব বিভাগের তালিকাভূক্ত করা হয়।

১৯৫৬ সাল থেকে এ বাড়িতেই বসবাস করে আসছিলেন ভূপেন। সে সময় থেকে এই বাড়িতেই পা পড়েছিল বলিউড আর কলকাতার নামি সব শিল্পীর। হাজারিকার এ বাড়ি বর্তমানে কলকাতা পৌরসভার অন্তর্গত ৯৪ নং ওয়ার্ডের তালিকাভূক্ত।

এর আগে বিখ্যাত এই শিল্পীর কলকাতার টালিগঞ্জের বাড়িটি নিয়ে টানাটানি শুরু হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে। এটি একসময় আসাম সরকার কেনার জন্য চেষ্টা করে। আসাম সরকার চেইছিল, বাড়িটি ঘিরে ভূপেন হাজারিকার স্মৃতি সংরক্ষণ করতে। কিন্তু তা দিতে রাজি ছিল না পশ্চিমবঙ্গ। বাড়িটি ঘিরে কলকাতায় ভূপেন হাজারিকা স্মৃতিবাহী ভবন গড়ে উঠুক, এমনটাই ইচ্ছে ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের।

মুম্বাই যাওয়ার আগে এই বাড়িতিই থাকতেন ভূপেন। বাড়ির তৃতীয় তলায় ছিল তাঁর বাসস্থান। এখানে বসেই তিনি সংগীত চর্চা করেছেন। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের গলফ ক্লাব রোডের বাড়িটি ছিল তাঁর কলকাতার ঠিকানা।

গত শতকের ষাট ও সত্তর দশকে এ বাড়িটি ছিল মানুষজনে জমজমাট। শাবানা আজমি, অপর্ণা সেন, লতা মঙ্গেশকরসহ বহু শিল্পীর আগমন ঘটেছিল এই বাড়িতে। সেই বাড়ি থেকে একসময় ভূপেন হাজারিকা পাড়ি জমান মুম্বাইয়ে। সেই থেকে বাড়িটি তালাবদ্ধ।

ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার জন্ম ভারতের আসামে। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীকালে বাংলা ও হিন্দী ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। সারাজীবন বাম রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে থাকলে মৃত্যূর আগে যোগ দেন ভারতের কট্টর মৌলবাদী দল বিজেপি ভারতীয় জনতা পার্টিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা