সারাদেশ

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এঘটনা ঘটে। মৃত শিশু একই উপজেলার দেউলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।

প্রতিবেশীরা জনান, দীর্ঘদিন ধরে সে তার পিতা-মাতার সাথে ঢাকায় থাকেন। ঘটনার দিন শনিবার সকাল ৮টার দিকে তার মামা ইমনের সাথে ঢাকা থেকে তার নানা ছিঠু খানের বাড়ীতে বেড়াতে আসে। সকাল ১১ টার দিকে ওই বাড়ীর পুকুরে মাছ ধরতে দেখে পুকুর পাড়ে যায়। এর কিছুক্ষন পর তাকে দেখতে না পেয়ে তার আত্নীয়-স্বজনরা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে ওই পুকুরেই তাকে ভেসে উঠতে দেখে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সাচড়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা