সারাদেশ

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি অংশ নেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বাজার সমিতির নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীরা।

শনিবার (১৭অক্টোবর) সকালে শশীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বনি আমিন।

এ সময় প্রশাসনের সাথে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার সমিতির সভাপতি-সম্পাদক ও ব্যবসায়ী নেতারা।

অভিযানে বাজারের প্রধান সড়ক, ভেতরের গলি, ড্রেন, মাছ বাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, শশীগঞ্জ বাজারটি তজুমদ্দিন উপজেলার সব চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কাজ করলে বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা