সারাদেশ

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

মাদারীপুর প্রতিনিধি

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেকে বাংলাদেশের মাদারীপুরের গ্রামে চায়না নাগরিকের আগমন। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিদেশি ওই নাগরিকের বাংলাদেশে আসার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মোস্তফা বেপারী ও বিউটি বেগমের মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে আর্লিঅং নামের এক চীনা নাগরিকের মোবাইল এ্যাপসের মাধ্যমে পরিচয় হয়। দীর্ঘ চার মাসের পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসেন ওই চীনা নাগরিক আর্লিঅং।

আর্লিঅং বিমানবন্দরে পৌঁছানোর পরে হাফিজা তার মা বিউটি বেগমকে বিষয়টি জানান। পরে বিউটি বেগম তার বড় মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে ওই চীনা নাগরিককে মাদারীপুরে নিজ বাড়িতে নিয়ে আসেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।এলাকাবাসীর দাবি ওই নাগরিকের পরিচয় বাংলাদেশে আসার উদ্দেশ্য এবং হাফিজার সঙ্গে তার সম্পর্কের বিষয় প্রয়োজনীয় তথ্য যাচাই করা হোক।

মেয়ে হাফিজার সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে চীনা নাগরিক বাড়িতে আসা প্রসংগে মা বিউটি বলেন আমি কিছু জানতাম না,হটাৎ মেয়ে আমাকে বলেন বিমান বন্দরে একটা ছেলে আসছে চীন থেকে তাকে বাড়িতে নিয়ে আসতে বলেন প্রথমে আমি মেয়েকে অনেক রাগারাগি করেছি তারপর ভাবলাম যেহেতু ছেলেটা অনেক দূর থেকে আসছে তাকে বাড়িতে নিয়ে আসি তারপর যা হবার তাই হবে, এ-ই ভেবে আমি আমার বড়ো মেয়ে জামাই কে সাথে নিয়ে ছেলে টাকে বাড়িতে নিয়ে আসি। এখন ওর খোঁজ খবর নিয়ে তারপর ভালো হলে ওদের বিয়ে দিয়ে দিবো।

রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা