শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা, মীরকাদিম পৌরসভার ৩৭টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব অনুদান প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার মুন্সীগঞ্জ শহরের রিস্তা ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন মো. মহিউদ্দিন পক্ষে জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি, সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত কুমার দুলাল, সদর উপজেলা কমিটির সভাপতি ননী গোপাল হালদার, পৌর কমিটির সভাপতি ভবোতোষ চৌধুরী নুপুর।
অনুদান প্রদান অনুষ্ঠানেটি জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, সরকার হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, বিএনপি নেতা মো. জামাল গাজী, সাইদুর রহমান সাইদসহ মুন্সীগঞ্জ সদর উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, পূজামণ্ডপগুলোর আয়োজন এবং ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাননিউজ/বান্না