ছবি: সংগৃহীত
খেলা

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এবার বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি বিশেষায়িত কেন্দ্র নির্মাণে নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

মেসির দেওয়া অনুদান এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন কেন্দ্রটির আয়তন ৫ হাজার ১৩৭ বর্গমিটার। এখানে বছরে প্রায় ৪০০ শিশুকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা থাকবে।

শিশুদের ক্যানসার চিকিৎসার বিভিন্ন সেবা একই ছাদের নিচে নিয়ে আসাই কেন্দ্রটির অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে এক জায়গা থেকে বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মেসি ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

মেসি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও সক্রিয় রয়েছে সংস্থাটি। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, মেসির জন্মশহর রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায়ও কাজ করছে ফাউন্ডেশনটি।

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেয় মেসি ফাউন্ডেশন। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাশাপাশি আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে খেলার মাঠ সংস্কার ও নতুন মাঠ নির্মাণেও ভূমিকা রাখছে সংস্থাটি। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় বিদ্যালয় ও বিভিন্ন এলাকার শিশুরা উপকৃত হচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা