টেকলাইফ

মহাকাশ থেকে ইন্টারনেট আসছে!

নিউজ ডেস্ক:

মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন। তার সাম্প্রতিক এক টুইটে তেমনই আভাস মিলেছে।

২০১৯ সালের অক্টোবরে টেসলার সিইও একটি টুইট পোস্ট করেছিলেন যা স্টারলিংক উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পাঠানো হয়েছিল। এই স্টারলিংক উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে ইন্টারনেটের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি।

মাস্কের কোম্পানি স্পেসএক্সের এক টুইটে বলা হয়েছে, স্টারলিংক উপগ্রহগুলো বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহ করতে প্রস্তুত। স্টারলিঙ্ক এমন স্থানে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করবে যেখানে অ্যাক্সেস অবিশ্বাস্য, ব্যয়বহুল বা দুর্লভ।

মাস্ক টুইটে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে চলতি বছরের আগস্ট থেকেই ইন্টারনেট সেবা দিতে পারবেন তারা। শুরুতে প্রাইভেট বিটা এরপর পাবলিট বিটা সংস্করণ চালু করা হবে।

স্টারলিংক মূলত একগুচ্ছ ইন্টারনেট পরিষেবাদাতা উপগ্রহ, যা পৃথিবীর কক্ষপথে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য পরিভ্রমণ করছে।

অবশ‌্য এ ধরনের সেবার জন‌্য শুধু মাস্ক ও তার কোম্পানি কাজ করছে না। গত বছরই বিশ্বের শীর্ষ ধনী আমাজনের উদ‌্যোক্তা জেফ বেজোস এ ধরনের ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দেন।

জানা গেছে, বিশ্বজুড়ে ইন্টারনেট সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোকে ইন্টারনেট সরবরাহে আমাজন প্রায় তিন হাজার ২৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে। আমাজন ছাড়াও ফেসবুক এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তবে সবার আগে মাস্ক ব্রডব‌্যান্ড সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। গ্রাহকের কাছে স‌্যটেলাইট ব্রডব‌্যান্ড সেবা হাজির করতে ৩০ হাজার উপগ্রহ ব‌্যবহার করার পরিকল্পনা রয়েছে তার। গত বছরে ৬০টি উপগ্রহ পরীক্ষামূলকভাবে পাঠানো হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, টুইট করতে মাস্ক তার বাড়িতে স্টারলিংক টার্মিনাল ব‌্যবহার করেন।

যুক্তরাষ্ট্র ইতিমধ‌্যে ১২ হাজার স্টারলিংক উপগ্রহের অনুমোদন দিয়েছে । ইন্টারন‌্যাশনাল টেলিকমিউনিক্নেরে সঙ্গেও এ নিয়ে মাস্কের কাগজপত্রের কাজ শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ‌্যে যুক্তরাষ্ট্রে স‌্যাটেলাইট ব্রডব‌্যান্ড সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা