খেলা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট।

প্রথম টেস্ট মাঠে গড়ানোর পূর্বে আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উন্মোচন করা হলো সিরিজের ট্রফি।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানিয়া হলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনও বরাবরই মলিন টাইগাররা। শেষ দশ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে জিততে পেরেছে বাংলাদেশ। দেশের বাইরে সর্বশেষ ৮ টেস্টের সবকটিতেই হেরেছে টাইগার দল।

ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারের যন্ত্রণা এখনও বয়ে বেড়াতে হচ্ছে টাইগারদের। তার উপর ভারতের মাটিতে দুই টেস্টে আড়াই দিনের হার তো আছেই।

তবে পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী টিম ক্যাপ্টেন মুমিনুল হক। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আপনি জানেন, দেশের বাইরে টেস্টে আমরা এতটা ভালো খেলতে পারি না। আমাদের মনোযোগ থাকবে নিজেদের উন্নতির দিকে। শেষ পর্যন্ত আমরা ভালো খেলতে চাই।

এই সফরে মুশফিকের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। মুমিনুল বলেন, দলের সেরা খেলোয়াড়ের না থাকাটা কঠিন ব্যাপার। তবে, এটা অনেক বড় সুযোগ দলের তরুণ খেলোয়াড়দের জন্য।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা