খেলা
আজ পাকিস্তান-বাংলাদেশের তৃতীয় টি-২০

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন নিয়ে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ খেলতে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যে টি-২০ সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৬ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

হোয়াইটওয়াশের লজ্জা নয়, শেষ ম্যাচ জিতেই ঘরে ফিরতে চায় বাংলাদেশ। রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই দৃঢ়প্রত্যয়ের কথা জানালেন পেসার শফিউল ইসলাম। তিনি বলেন, আগের দুটি ম্যাচেই পাকিস্তানের দিন গেছে বলতে হবে। আমরাও কিছু ভুল করেছি। আর টি-টোয়েন্টিতে ছোট ছোট ভুলই হারের কারণ হয়। শফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখন আমাদের ভুলগুলো সংশোধন করা ও ভালো কিছু নিয়ে সফর শেষ করার সময় এসেছে। পাকিস্তান আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমরা মাঠে কিছু ভুল করেছি। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাবর ও হাফিজ ভালো ক্রিকেট খেলে আমাদের লড়াই থেকে ছিটকে দেয়। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলবো এবং জিততে পারবো। আজকের ম্যাচ দিয়ে ১১ বছর পর টাইগারদের পাকিস্তান সফরের প্রথম ধাপ শেষ হচ্ছে।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে তিন ম্যাচের সিরিজে দুই বার হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে এবং দ্বিতীয় ও শেষবার আফগানিস্তানের কাছে। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ।

২০১৮ সালের জুনে ভারতের দেরাদুনে তখনকার সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে নেমে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তিন ম্যাচেই লজ্জার পরাজয় বরণ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা