খেলা

টাইগারদের মামুলি সংগ্রহে পাকিস্তানের লক্ষ্য ১৪২

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি সফরকারী বাংলাদেশ। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও নাইম শেখ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিল টাইগাররা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন তারা। দুজনের ব্যাটে অষ্টম ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয়। কিন্তু শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪১ রান।

উইকেটের খোঁজে থাকা পাকিস্তান সাফল্যের মুখ দেখে একাদশ ওভারে। দুই রান নিতে গিয়ে ব্যর্থ হন তামিম। তিনি ক্রিজে পৌঁছার আগেই পাকিস্তানী উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান স্ট্যাম্প ভেঙে দেন। রান আউটের ফাঁদে পরার আগে আগে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম।

এরপর নাঈম ও লিটন দাসের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু পরপর দুই বলে দুজনই সাজঘরে। ১৩ বলে ১২ করে রান আউট হন লিটন। ইফতেখার আহমেদের ক্যাচে পরিণত হওয়ার আগে নাঈম শেখ খেলেন ৪১ বলে ৪৩ রানের ভালো একটি ইনিংস।

মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে ১০ বলে ৯ রান করে হারিস রউফের বলে বোল্ড হন আফিফ। ব্যর্থদের ভীড় থেকে বেরোতে পারেননি সৌম্য সরকারও। শাহিন আফ্রিদীর বলে বোল্ড হওয়ার আগে করেন ৭ রান।

শেষ দিকে রিয়াদ ও মোহাম্মদ মিথুনের ব্যাটে দেড়শ'র কাছাকাছি যায় বাংলাদেশ। রিয়াদ ১৯ ও মিথুন ৫ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদী, হারিস রউফ ও শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৪২/৫, ২০ ওভার
নাঈম শেখ - ৪৩

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা