ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত
খেলা
সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের

বেয়ারস্টোর দূর্দান্ত ব্যাটিং

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে সিরিজ জয় নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।

১৫ রানে বিদায় দুই ওপেনারের। টস জিতে ব্যাটিংয়ে গিয়ে শুরুতেই এমন আঘাত পায় আয়াল্যান্ড। টপ মিডল অর্ডারে এরপর ইনিংস খেলার চেষ্টা করেছিলেন বালবার্নি ও ট্যাক্টর। কিন্তু তারাও ব্যর্থ ছিলেন বড় ইনিংস খেলতে। ১৫ করেন বালবার্নি এবং ট্যাক্টর করেন ২৮ রান।

এরপর লোয়ার মিডল অর্ডারে ক্যাম্ফারের ৬৮তে রক্ষা হয় আয়ারল্যান্ডের। এছাড়া সিমি সিং ২৫ ও ম্যাকব্রাইন করেন ২৪ রান। ৯ উইকেটে ২১২ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস।

লক্ষ্যে ওপেনিংয়ে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। অন্য প্রান্তে জেসন রয় (০), ভিন্স (১৬), ব্যান্টন (১৫) কাউকে বেয়ারস্টো বেশি সময়ের জন্য পাননি। তবে করেছেন নিজের কাজটা। ৪১ বলে খেলেন ৮২ রানের দূর্দান্ত এক ইনিংস। ১৪টি চার ও দুটি ছয়ের মার ছিল ম্যাচ সেরা বেয়ারস্টোর ইনিংসে।

বেয়ারস্টোর বিদায়ের পরপরই আউট হন মর্গান ও মঈন। ১৩৭ রানে নেই ৬ উইকেট। এ অবস্থায় ত্রাতা হন স্যাম বিলিংস ও ডেভিড উইলি। ৪৬ করে বিলিংস ও ৪৭ করে উইলি অপরাজিত থাকেন। ৬ উইকেট হারিয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড।

৪ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা