টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার কবে খেলবে বাংলাদেশ?
খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে স্থগিত থাকলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে বলে আশ্বাস দিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার জেনারেল জিওফ অ্যালারডিস।

এক ক্রিকেট ওয়েবসাইটে সাক্ষাতকারে তিনি বলেন, আইসিসি স্থগিত থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো কবে নাগাদ শুরু করা যায় তা নিয়ে কাজ করছে। তবে যে সংস্থা টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর সিদ্ধান্তই নিয়েছে কেবল গত সপ্তাহে তারা কিভাবে দ্রুত টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এই প্রশ্নের উত্তরে জিওফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি আলাদা। এখানে টিভি রাইটস থেকে পৃষ্ঠপোষক অনেক বিষয় জড়িত। বিশেষ করে অনেকগুলো দেশকে একসাথে রাখা যে কোন আয়োজকের পক্ষেই চিন্তার বিষয়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ যেহেতু বাই লেটারালে ভিত্তিতে হয় সেক্ষেত্রে অংশগ্রহণকারী দেশগুলোয় করোনা পরিস্থিতি বিবেচনা করেই এসব ম্যাচ শুরু করা যেতে পারে”।

টেস্ট চ্যাম্পিয়নশিপে স্থগিত হওয়া ম্যাচগুলোর তালিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। এই চ্যাম্পিয়নশিপের আওতায় থাকা পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ পিছিয়েছে বাংলাদেশের। এছাড়া শ্রীলঙ্কা-ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজও পেছানো হয়েছে।

জিওফ বলেন, “করোনায় সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই মাঠে ক্রিকেট ফিরেছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ইতোমধ্যেই শেষ হয়েছে, যেখানে জিতেছে ইংল্যান্ড। সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় ছিল। আমরা সব সদস্য দেশগুলোর কাছেই অনুরোধ করেছি দ্বিপাক্ষিক নতুন কোন সিরিজ আয়োজনের চিন্তা করার আগে যেসব ম্যাচ স্থগিত রয়েছে সেগুলো যাতে আগে মাঠে গড়ানো যেতে পারে সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ যাতে নেয়”।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন পর্যন্ত কোন পয়েন্ট পায়নি। ২ ম্যাচে শূণ্য পয়েন্ট টাইগারদের। দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আট নম্বরে আছে। শীর্ষে থাকা ভারতের ৪ ম্যাচে সংগ্রহ ৩৬০ পয়েন্ট। অস্ট্রেলিয়া দুই নম্বরে আছে ২৯৬ পয়েন্ট নিয়ে। ইংল্যান্ড তিনে আছে ২২৬ পয়েন্ট নিয়ে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা