শেষ হচ্ছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ
খেলা

শেষ দিন ইংলিশ প্রিমিয়ার লিগের

স্পোর্টস ডেস্ক:

শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। যেখানে ২০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এবার লিগে ৩০ বছর পর চ্যাম্পিয়নশিপ শিরোপা পুনরুদ্ধার করেছে লিভারপুল। যেখানে শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে তাদের টার্গেট থাকবে ৩২তম জয় পাওয়া। যা পেলে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটির সমান ম্যাচ জিতবে লিভারপুল।

আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আর ম্যানচেস্টার সিটির জায়গা নিশ্চিত। তবে টপ ফোরের দুটি জায়গা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর লেস্টার সিটির মধ্যে এখনো চলছে লড়াই।

টপ ফোর নিশ্চিত করতে ম্যান ইউনাইটেডের দরকার এক পয়েন্ট। অর্থাৎ লেস্টারের বিপক্ষে ড্র। ম্যান ইউনাইটেডের পয়েন্ট ৬৩। লেস্টারের পয়েন্ট ৬২। ইউনাইটেড ড্র করলেই নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। তবে লেস্টার জিতলে পাল্টে যেতে পারে সমীকরণ।

সাথে এখন চারে থাকা চেলসিরও পয়েন্ট ৬৩। তাদের ম্যাচ উলভারহ্যাম্পটনের সাথে। চেলসিও ড্র করলে শেষ চার নিশ্চিত থাকবে তাদের।

রেলিগেশনে নরউইচের সঙ্গী কে হবে তা এখনো নিশ্চিত না। অ্যাস্টন ভিলা, ওয়াটফোর্ড বা বোর্নমাউথের মধ্যে এবার রেলিগেটেড হতে পারেন যে কেউ।

গোল্ডেন বুটের তালিকায় এখন পর্যন্ত এগিয়ে আছে লেস্টারের জেমি ভার্ডি। ২৩ গোল করেছেন তিনি। ২১ গোল করে এই তালিকায় দুই নম্বরে আছেন সাউদাম্পটনের ড্যানি ইগস। আর্সেনালের আবামেয়াং ২০ গোল করে আছেন তালিকার তিন নম্বরে।

গোল্ডেন গ্লোভের লড়াইয়ে আছেন বার্ণলির নিক পোপ এবং ম্যান সিটির এডারসন। দুই গোলরক্ষকই ১৫টি করে ক্লিন শিটস সেভ করেছেন। যে-ই এই তালিকায় জিতবেন তারই হবে এটা প্রথম প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লোভ ট্রফি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা