খেলা

৫০০ গোল করে অনন্য উচ্চতায় মেসি

সান নিউজ ডেস্ক:

ফুটবলের ছোট্ট জাদুকর লিওনেল মেসির রেকর্ডর নিয়ে বোধহয় আর মাথা ব্যাথা নেই। তিনি গোল করলেই যেন নতুন নতুন রেকর্ডের খবর পাওয়া যায়। এভাবে একের পর এক স্কোর করে প্রতি মৌসুমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই ‘আর্জেন্টাইন ফুটবল জাদুকর’।

জীবনের ৩২তম বসন্তে এসে যখন অনেকে নিজের ক্যারিয়্যারের শেষ দেখতে শুরু করেন। এমন সময় ৬ষ্ঠ ব্যালন ডি’অর ঘরে তুলেছেন মেসি। গত এক বছরে ৫০ ম্যাচে ৫১ গোল করে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়ে বসে আছেন তিনি।

সর্বশেষ গ্রানাদার বিপক্ষে গোলের দেখা পেয়েছেন মেসি। আর তাতেই অসাধারণ এক রেকর্ড গড়ে ফেলেছেন। এই নিয়ে কাতালান জায়ান্টদের জার্সিতে সর্বশেষ ৫০০ ম্যাচে ঠিক ৫০০টি গোল করেছেন তিনি।

শুধু গোলের হিসাবে যদি খুশি না হন, তাহলে অন্যান্য হিসাবও তৈরি। একই সময়ে ২০০টি অ্যাসিস্ট এসেছে মেসির পা থেকে। আর তার এই সাফল্যের পথে ৩৫৮ ম্যাচে জিতেছে বার্সা। বাকি ৮৯ ম্যাচ ড্র আর ৫৩টিতে হার।

প্রতি ম্যাচে গড়ে ১ গোল মানে অবিশ্বাস্য কিছু। ইতিহাসে এমন কীর্তির দেখা পাওয়াদের অল্প কয়েকজনের তালিকায় মেসিই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা