লিভারপুলের পয়েন্ট নষ্ট, সিটি আছে জয়ে
খেলা

সিটি, স্পার্স, আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল। আর্সেনালের কাছে ২-১ গোলে হেরেছে তারা। টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি জয়ের ধারাতেই আছে। তারাও একই ব্যবধানে হারিয়েছে বোর্নমাউথকে।

নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাটা কাগজে-কলমে এখনো ধরে রেখেছে টটেনহাম।

বুধবার রাতের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ১-১ গোলে ড্র করেছে বার্নলির সঙ্গে। পয়েন্ট টেবিলে ছয়ে আছে এখন উলভার। বার্নলি আটকে ১০ নম্বরেই।

টটেনহাম ম্যাচে হিয়ুং-মিন সন স্কোরলাইন ওপেন করেন ২৭ মিনিটে। নিউক্যাসলের স্কটিশ মিডফিল্ডার ম্যাট রিচি ৫৬ মিনিটে সেই গোল শোধ করেন।

এরপর হ্যারি কেইন ঝড়ে পরে নিউক্যাসল। ৬০ ও ম্যাচের শেষ মিনিটে তার দুই গোলে ৩-১ ব্যবধানের জয় পায় টটেনহাম। লিগে এখন পর্যন্ত ১৫ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড কেইন।

খেলার ধারা বিচার করলে টেবিলের তলানিতে থাকা বোর্নমাউথের বিপক্ষে জয় প্রাপ্যই ছিল ম্যানচেস্টার সিটির। ম্যাচের ৬ মিনিটেই ডেভিড সিলভার গোলে লিড নেয় সিটিজেনরা। ব্যবধান দ্বিগুণ হয় গ্যাব্রিয়েল জেসুসের গোলে, ৩৯ মিনিটে।

বিরতির পর অবশ্য জাল খুঁজে পেতে বেশ সমস্যা হয় সিটির। উল্টো ৮৮ মিনিটে ডেভিড ব্রুকসের গোলে ব্যবধান কমায় বোর্নমাউথ। যদিও শেষ পর্যন্ত সিটির আর কোন বিপদ হয়নি। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই আছে ম্যানচেস্টার সিটি।

তবে একে থাকা লিভারপুল আবারো পয়েন্ট হারিয়েছে। এবার তারা হেরেছে, তাও আর্সেনালের কাছে। জিতলেও পয়েন্ট তালিকায় নয়েই গানাররা।

সাদিও মানের গোলে ২০ মিনিটে লিড নিয়েছিল লিভারপুল। অল রেড রক্ষণের ভুলে ৩২ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল, লাকাজেত্তে করেন গোল। ৪৪ মিনিটে ফরোয়ার্ড নেলসনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ম্যাচেও যেমন ফিরতে পারেনি লিভারপুল, তেমনি আর্সেনালও পায়নি আর গোল।

জিতেও নয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৩। হেরে ১০০ পয়েন্টের সম্ভাবনা নষ্ট করলো লিভারপুল। ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা অলরেডদের বাকি আছে দুটি ম্যাচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা