খেলা

বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি রাজশাহীর হাতে

খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জিতে নিলো রাজশাহী রয়্যালস। আন্দ্রে রাসেলের কাছে হেরে প্রথমবারের মতো বিপিএল জয়ের স্বপ্ন ভঙ্গ হলো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের।

১৭১ রানের বিশাল লক্ষ তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে খুলনা। এরপর শামসুর রহমান এবং রাইলি রুশো দলকে এগিয়ে নিলেও রুশোর বিদায়ের পর আবারো চাপে পড়ে খুলনা। মুশফিকে ক্রিজে রেখে শামসুর রহমান যখন ফিরে যান তখন দল তখন কঠিন সমীকরণে। তবে আজ আর অতিমানবীয় কিছু করে দেখা পারেননি মুশি। তাকে সেটা করতে দেননি রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। ১৮তম ওভারে মুশফিককে বোল্ড করে শিরোপার রাস্তার অনেকটাই পরিস্কার করে ফেলেন রাসেল। এক ওভার বিরতী দিয়ে শেষ ওভারে আবারো আগুন ঝরা বোলিংয়ে দলের জয় নিশ্চিত করেন রাসেল।

এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী রয়্যালস। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান তোলে তারা।

শুরুতে থেকে রানের গতিতে লাগাম দিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন খুলনার বোলাররা। লিটন দাস, আফিফ হোসেনরা সুবিধা করতে পারেননি। শোয়েব মালিকও ফেরেন দ্রুতই। তবে একপাশ আগলে রান তুলে যান ইরফান শুক্কুর। তার ৫২ রানের ইনিংসটি রানের গতি ধরে রাখে। আর শেষ দিকে অধিনায়ক আন্দ্রে রাসেলের সঙ্গে ঝড় তোলেন মোহাম্মদ নওয়াজ।

স্কোর: রাজশাহী রয়্যালস ১৭০/৪ (২০) লিটন দাস ২৫ (২৮) আফিফ হোসেন ১০ (৮) ইরফান শুক্কুর ৫২ (৩৫) শোয়েব মালিক ৯ (১৩) আন্দ্রে রাসেল ২৭* (১৬) মোহাম্মদ নওয়াজ ৩৭* (১৯)

বোলার মোহাম্মদ আমির ৪-০-৩১-২ রবি ফ্রাইলিঙ্ক ৪-০-৩৩-১ তানভীর ইসলাম ১-০-১১-০ শফিউল ইসলাম ৪-০-৩৮-০ মেহেদী হাসান মিরাজ ৩-০-২৭-০ শহিদুল ইসলাম ৪-০-২৩-১

টার্গেট: ১৭১

খুলনা টাইগার্স নাজমুল হোসেন শান্ত ০ (২) মেহেদী হাসান মিরাজ ২ (৪) শামসুর রহমান ৫২ (৪৩) রাইলি রুশো ৩৭ (২৬) মুশফিকুর রহিম ২১ (১৫) নাজিবুল্লাহ জাদরান ৪ (৪) রবি ফ্রাইলিঙ্ক ১২ (১৫) শহিদুল ইসলাম শফিউল ইসলাম

বোলার মোহাম্মদ ইরফান ৪-১-১৮-২ আবু জায়েদ ২-০-২৪-১ আন্দ্রে রাসেল শোয়েব মালিক ২-০-১৫-০ মোহাম্মদ নওয়াজ ৪-০-২৯-১ কামরুল ইসরাম রাব্বি ৪-০-২৯-২

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা