খেলা

রোমানাকে ছাড়াই ভারত গেল নারী দল

ক্রীড়া প্রতিবেদক:

একটি চার দলীয় সিরিজ খেলতে আজ ভারতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ছাড়া এই সিরিজে অন্য তিন দল হলো ভারত 'এ', ভারত 'বি' ও থাইল্যান্ড।

দুপুর সাড়ে ৩টায় রাজধানী ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয় তারা। বিহারের পাটনায় একটি চার দলীয় সিরিজ খেলবেন সালমা-জাহানারারা।

এই সিরিজের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নেই দলের সেরা অলরাউন্ডার রোমানা আহমেদের নাম। মূলত ইনজুরির কারণে তাকে বাদ দিয়ে জাতীয় দল ঘোষণা করা হয়।

হাঁটুর ইনজুরির কারণে গত বছর সাউথ এশিয়ান গেমসে খেলতে পারেননি রোমানা। একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও তাকে পায়নি বাংলাদেশ নারী দল। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারও তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক এ সিরিজটি ১৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ জানুয়ারি। রাউন্ড রবিন লিগে একে অপরের মুখোমুখি হবে সবকয়টি দল। সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।

সালমা খাতুনের নেতৃত্বে এ সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া ও সোবহানা মোস্তারি।

চার দলীয় সিরিজে বাংলাদেশের খেলার সূচি

১৬ জানুয়ারি - বাংলাদেশ বনাম ভারত 'এ', সকাল ১০টা
১৮ জানুয়ারি - বাংলাদেশ বনাম ভারত 'বি', সকাল ১০টা
২০ জানুয়ারি - বাংলাদেশ বনাম থাইল্যান্ড, সকাল ১০টা

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা