খেলা

টটেনহামকে হারিয়ে লিভারপুলের জয়ের রেকর্ড

সান নিউজ ডেস্ক:

টটেনহামকে হারিয়ে জয়ের রেকর্ড গড়েছে লিভারপুল। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৬১ পয়েন্ট পেয়ে নতুন রেকর্ড গড়ে ফেলেছে পয়েন্ট টেবিলে একক আধিপত্য বিস্তার করা দলটি।

শনিবার রাতে টটেনহামের মাঠে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোর গোলে ১-০ ব্যবধানে জিতেছে অল রেডরা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি থেকে তারা ১৬ পয়েন্ট এগিয়ে। ৩০ বছর পর তাই শিরোপা জয়ের সুবাস পাচ্ছে রেডরা।

প্রিমিয়ার লিগে ২১ ম্যাচ পর এর আগে কোনো দলই ৬১ পয়েন্ট যোগাড় করতে পারেনি। এই অবস্থানে স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান অথবা ফ্রেঞ্চ কোনো লিগেই এই রেকর্ড নেই। দুই বছর আগে ম্যানচেস্টার সিটি ২১ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট পেয়েছিল। এবার সেই রেকর্ড ভাঙলো। টটেনহামের মাঠে বলের দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। শেষদিকে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল টটেনহাম, তবে কাজের কাজ হয়নি। গোলের দেখা পায়নি হোসে মরিনহোর দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের শট পোস্টে আটকে যায়। ২২ মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক পাওলো।

তবে ৩৭ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় লিভারপুল। মোহাম্মদ সালাহর পাস ডি-বক্সের মধ্যে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

প্রথমার্ধে কুলিয়ে উঠতে না পারলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল টটেনহাম। ৭৫ মিনিটে বল বাগে পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন সন হিয়ুং-মিন। যোগ করা সময়ে সনের আরেকটি প্রচেষ্টা রুখে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। শেষতক আর গোলের দেখা পায়নি টটেনহাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা