খেলা

আইপিএল না হলে বিসিসিআইয়ের ক্ষতি ৪ হাজার কোটি রুপি

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে আইপিএল হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্য যে কোন ক্রিকেট লিগের চেয়ে অর্থের ঝনঝনানি এ লিগে বেশি। আইপিএল বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর।

কিন্তু করোনার কারণে সেই আইপিএল না হলে মোটা অঙ্কের ক্ষতি হবে সেটা চোখ কপালে তোলার মতোই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান,আইপিএল না হলে ক্ষতি হবে ৪ হাজার কোটি রুপি।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের একটি বিসিসিআই। সেই তারা কিনা আইপিএল না হওয়ার কারণে বেতন কাটার চিন্তা-ভাবনাও করে রাখছে। এ প্রতিযোগিতাটি না হলে বিরাট কোহলিদের বেতনের ওপর প্রভাব পড়ার ইঙ্গিতই দিয়েছেন গাঙ্গুলী।

সূচি অনুযায়ী গত ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্রিকেটাঙ্গনের সব খেলা বন্ধ রয়েছে। তাই বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে শুরু করা যায়নি আইপিএলের ১৩তম আসর। ভারতে লকডাউনে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল আইপিএল। এরপর তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা