খেলা

৩০ জন নেট বোলারকে মুশফিকের সহায়তা

ক্রীড়া প্রতিবেদক:

জাতীয় দলের ট্রেনিং সিডিউলের বাইরেও মুশফিকুর রহীম সব সময় বেশি সময় ধরে অনুশীলন করেন। শেরে বাংলার নেটে অন্যদের তুলনায় সারা বছরই বেশি সময় দেন মিস্টার ডিপেন্ডেবল এবং খুব স্বাভাবিকভাবেই জাতীয় দলের নেট বোলারদের সাথে তার সময়টাও কাটে বেশি।

নেট বোলারদের সাথে মুশফিকের সখ্যও অনেক বেশি। তাই করোনাভাইরাসের এই মহা দুর্যোগে একাই প্রথমবারের মত বিসিবির নেট বোলারদের পাশে দাঁড়ালেন মুশফিক।

এই করোনা শংকটে অনেকের তুলনায় নীরবে নিভৃতেই করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন মুশফিক।

এবার সবার অলক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের নেট বোলারদের সাহায্য করেছেন দেশসেরা এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ৩০ নেট বোলারকে সহায়তা করেছেন তিনি।

নেট বোলারদের একজন রাকিবুল, তিনি মুশফিকুর রহীমের এ সাহায্যের কথা স্বীকার করে বলেন, আমরা খুব খুশি হয়েছি যে মুশফিক ভাই এ সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের অর্থ সাহায্য করেছেন।

রাকিবুল আরও জানান, মুশফিক ভাই আমাকে ডেকে জানতে চাইলেন নেট বোলারদের কার কি অবস্থা? সব শুনে তিনি সাহায্য করার কথা বলেছিলেন। তবে ৩০ নেট বোলারের কাকে কত করে দেয়া হয়েছে, তা জানাতে অপারগতা প্রকাশ করেন রাকিবুল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা