খেলা

চতুর্থবারের মতো গিনেস বুকে মাগুরার ফয়সাল

মাগুরা প্রতিনিধি:

মিনিটে সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাহামুদুল হাসান ফয়সাল।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এক মিনিটে ৬৬ বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

এখানেই থেমে থাকতে চান না এই কিশোর, বারবার বাংলাদেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরতে ফ্রি স্টাইলার ফুটবলার হিসেবে আরও একাধিক ইভেন্ট নিয়ে অনুশীলন অব্যাহত রেখেছেন বলে জানান ফয়সাল ।

এর আগে আরও তিনটি গিনেস রেকর্ড রয়েছে এই কিশোরের। গত বছর আগস্টে মোস্ট বাস্কেটবল নেক ক্যাচেস ইন ওয়ান মিনিট রেকর্ড গড়েন তিনি। ওই বছর এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে (মোস্ট বাস্কেটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট)ও তিনি রেকর্ড গড়েন।

তার প্রথম রেকর্ডটি গড়েন ২০১৮ সালে। সেটি ছিল মোস্ট ফুটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট (১৩৪ বার)।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাটনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলে অধ্যায়নরত ফয়সালের বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে।

ফয়সাল জানান, কোনো পেশাদারী প্রশিক্ষণ ছাড়াই এসব কীর্তি গড়েছেন তিনি। এই ফ্রি স্টাইলারের অভিমত, ফুটবল ক্রিকেটের মতো পৃষ্ঠপোষকতা না থাকায় ফ্রি স্টাইল গেম বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে না। এটিকে জনপ্রিয় করতে যে ধরনের ব্যায়ামাগার, প্রশিক্ষক বা অন্যান্য সহযোগিতা দরকার, তা ঢাকায় কিছুটা পাওয়া গেলেও, মাগুরার মতো স্থানীয় পর্যায়ে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেই বললেই চলে।

বিভিন্ন ক্লাব বা ব্যবসা প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশে ফ্রি স্টাইল গেম আরও জনপ্রিয় হবে বলে মনে করেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা