খেলা

ক্রিকেট নিয়ে শোয়েবের ভয়ঙ্কর তথ্য

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি পেসার শোয়েব আখতার দিয়েছেন ভয়ঙ্কর তথ্য।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আগামী এক বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না।

অবশ্য সূচি অনুযায়ী চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, 'ভারত-অস্ট্রেলিয়া বহু প্রতীক্ষিত সিরিজ হবে বলে মনে হয় না। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টি টুয়েন্টি বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।'

কয়েকদিন আগে ভারত ও পাকিস্তান দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য তিন ম্যাচের ভারত-পাক ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু তার প্রস্তাব মেনে নিতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

আগামী ৬ মাসের মধ্যে ক্রিকেট মাঠে নামা যে সম্ভবই নয়, তা জানিয়েছিলেন কপিল। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার এখন কপিলের সুরেই সুর মিলিয়ে বলছেন, আগামী এক বছর ক্রিকেট খেলা হবেই না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা