খেলা

না ফেরার দেশে অ্যাটলেটিকোর সাবেক কোচ অ্যান্টিচ

স্পোর্টস ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন ইতিহাস সৃষ্টি করা কোচ রাদোমির অ্যান্টিচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র কোচ যিনি কিনা স্পেনের তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদকে কোচিং করিয়েছেন। এই কিংবদন্তি কোচের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সাবেক যুগোস্লাভিয়ার হয়ে একটি ম্যাচ খেলা অ্যান্টিচ পেশাদার ফুটবলের পাঠ চুকিয়ে ১৯৮৮ সালে কোচিংয়ে মন দেন।

রিয়াল জারাগোজায় ক্যারিয়ার শুরু করে একে একে রিয়াল মাদ্রিদ, রিয়াল অভিয়েদো, তিন মেয়াদে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেল্টা ভিগোর মতো বড় দলগুলোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

ইতিহাস সেরা এই কোচ ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সার্বিয়া জাতীয় দলের কোচের দায়িত্বেও ছিলেন।

সার্বিয়ান অ্যান্টিচ মূলত বড় সফলতাটি পান অ্যাটলেটিকোর হয়ে। ১৯৯৫-৯৬ মৌসুমে লা লিগার সঙ্গে কোপা দেল রে’ও জেতেন তিনি।

তার মৃত্যুতে শোকাহত অ্যাটলেটিকো এক টুইট বার্তায় জানায়, তিনি ছিলেন আমাদের এক কিংবদন্তি কোচ। "তুমি সবসময় আমাদের হৃদয়ে অবস্থান করবে। শান্তিতে থেকো অ্যান্টিচ।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা