খেলা

এ অবস্থায় বাড়িতে বসে থাকতে পারি না : আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের এই দুর্দিনে শুরু থেকেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তার হাত প্রশারিত করে এগিয়ে এসেছেন অসহায়দের কাছে।

ব্যক্তিগতভাবে তো বটেই, তার নামে ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন থেকেও অসহায়দের প্রতিনিয়ত সহায়তা করছেন শাহিদ খান আফ্রিদি।

বর্তমানে খাইবার পাখতুনখোয়াতে নিজের গ্রাম টাঙ্গি বান্ধায় দাতব্য কাজ শুরু করেছেন আফ্রিদি। তার প্রয়াত বাবার স্মরণে তৈরি ‘শাহীবজাদা ফজল রহমান চ্যারিটি হসপিটালে’ও সাহায্য করছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি ছবি পোস্ট করে লিখেছেন, লকডাউনের কারণে দিনমজুর মানুষগুলো কাজ করতে পারছে না। তাই খাবারও যোগাড় করতে পারছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া।

তিনি আরো লিখেন, এ অবস্থায় আমি বাড়িতে বসে থাকতে পারি না। যদি সবাই বাড়িতে বসে থাকে, তবে যাদের খাবার দরকার তাদের কি হবে?

আফ্রিদি বলেন, আমরা গত ১২-১৩ দিনে ৪,৫০০ পরিবারের কাছে যেতে পেরেছি। আমি আশপাশের আরো কয়েকটি অঞ্চলেও যাচ্ছি। যেখানে শহরে কাজ করা মানুষগুলো ঘরের মধ্যে আটকা পড়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা