খেলা

শোবার ঘরই মুশফিকের জিম

স্পোর্টস ডেস্ক:

মুশফিকুর রহীম মেধা পরিশ্রম আর মননে দেশের অন্যতম সেরা ক্রিকেটার। এটা এক বাক্যে সবাই সমর্থন করেন।

নিজের ফিটনেস ধরে রাখতে তাই সব সময় সচেষ্ট তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩ বছরেরও বেশি পার করা মুশফিক বছরের প্রায় প্রতিদিন নিজ উদ্যোগে অনুশীলন করেন।

আজ ৩১ মার্চ মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোষ্ট করেছেন মুশফিক। সেখানে দেখা যায় প্রতিদিনের কাজের একটা সূচিও দেয়ালে টাঙিয়ে সে অনুযায়ী নিবিড় অনুশীলন করে যাচ্ছেন তিনি।

করোনা ভাইরাসের জেরে অন্য সবার মতো ঘরবন্দি ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও। তাই বলে থেমে নেই মিস্টার ডিপেন্ডেবল। ঘরের মধ্যেই চলছে ক্রিকেট চর্চা। ফিটনেস নিয়েও কাজ করছেন প্রতিনিয়ত।

অন্যরা যখন টুকটাক ফিটনেস নিয়ে কাজ করছেন, মুশফিক তখন এই সময়টাকে বেছে নিয়েছেন আরও উন্নতির পথে হাঁটতে।

নিজের শোবার ঘরকেই বানিয়ে নিয়েছেন ছোটখাট এক জিম। দৌড়ানোর জন্য ট্রেডমিল আগেই ছিলো মুশফিকের বাসায়। এর সঙ্গে প্রয়োজনীয় জিমের ছোটছোট সরঞ্জামাদি এনে চালিয়ে নিচ্ছেন ফিটনেস ট্রেনিং।

এরপর আবার করছেন ব্যাটিং অনুশীলনও। আজকের (মঙ্গলবার) রুটিন পুরো করে আপলোড করা সেই ভিডিওর সঙ্গে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আজকের মতো শেষ। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা