খেলা

মাশরাফিকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা

মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

আজ (২৩ ফেব্রুয়ারি) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে সাত মাস আগে। সেই সফরে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় দল গঠনে অদলবদল হয়েছে বেশ। দলে ঢুকেছেন সাতজন, বের হয়েছেন সাতজন।

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক মঞ্চে ফেরা হয়নি মাশরাফি বিন মুর্তজার। শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন মাশরাফি। কিন্তু দেশ ছাড়ার একদিন আগে অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ওই সিরিজে আর খেলা হয়নি তার। কাঁধের ইনজুরির কারণে ওই সিরিজ মিস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি পেস অলরাউন্ডারও ফিরছেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্মের কারণে তাকে ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

১ ও ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে হবে ৬ মার্চ । প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও আল-আমিন।

বাদ পড়েছেনে: সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন ও এনামুল হক বিজয়।

দলে ঢুকেছেন: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল-আমিন হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা