খেলা

অভিনন্দনে ভাসছে যুবা টাইগাররা

খেলার দুনিয়ায় এতবড় সাফল্য দেখেনি বাংলাদেশ। দেশের ইতিহাতে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় টাইগার তরুণদের অভিনন্দন জানিয়েছেন দেশে সব সিনিয়র ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে কোন আন্তর্জাতিক আসর থেকে প্রথমবারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। সিনিয়ররা না পারলেও জুনিয়রদের অর্জনে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি, মুশফিক, মুস্তাফিজসহ বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

বিশ্বকাপ জয়ের পরপরই নিজের উত্তরসূরিদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেন, তোমরা ভবিষ্যতের দিকে চোখ রাখো। ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস।

দেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! কোনো সন্দেহ ছাড়াই আমি বলে দিতে পারি, বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করল। অভিনন্দন সুপারস্টাররা।

তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভুলেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেন তিনিও।

নতুন বিশ্বকাপ জয়ী টাইগারদের অভিনন্দন জানানোর এই তালিকা থেকে বাদ পড়েননি বিদেশি ক্রিকেট তারকারাও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। লিখেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। অনেক কাছ থেকে এই টুর্নামেট দেখেছি। তাই বলতে পারি, এখান থেকে অনেক প্রতিভাবান তরুণকে পাবে ক্রিকেট বিশ্ব। তাদের উন্নতিটাও বেশ চমকপ্রদ হবে।

টুইটারে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট তারকা জেপি ডুমিনিও।

প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, 'খেলোয়াড়দের এই মনোভাব ধরে রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা