জাতীয়

পরিবহন খাতের ট্যাক্স বেশি হয়েছে: রাঙ্গা

নিজস্ব প্রতিনিধি:

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে ট্যাক্স ১০ ভাগ থেকে ২৫ ভাগে উন্নীত করা হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ‘পরিবহন মালিক ও পরিবহন মালিক সমিতির সভাপতি হিসেবে বলবো, ট্যাক্স ১০ ভাগ থেকে ২৫ ভাগ করা হয়েছে। এটা অনেক বেশি ধরা হয়েছে। আশা করবো, সরকার এ বিষয়ে দৃষ্টি দেবেন।’

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। মসিউর রহমান রাঙ্গা পরামর্শ দেন, বাজেটকে ফলপ্রসূ করতে হলে ও সঠিকভাবে কর আহরণ করতে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের দূরে রাখতে হবে। তবেই বাজেট গণমুখী হবে।

একটি ভিন্ন পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে বলে মন্তব্য করে মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, ‘যেসব মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ দেওয়া দরকার তা দেওয়া হয়েছে। বাজেটের জন্য টাকা আহরণ করা কষ্ট সাধ্য হয়ে পড়বে। কারণ, গত বছরও তারা যে বাজেট দিয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি।’

‘এবার বাজেট বাস্তবায়ন করতে না পারলে সরকারকে আরও কষ্ট করতে হবে’ বলে মনে করেন রাঙ্গা। তিনি বলেন, ‘যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এটি গণমুখী বাজেট হবে। বর্তমান পরিস্থিতির কারণে স্বাস্থ্য খাতে বরাদ্দ যথার্থ হয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা