জাতীয়

দ্বিতীয় দিনের মত লকডাউন চলছে পূর্ব রাজাবাজারে

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব অনুযায়ী দ্বিতীয় দিনের মত লকডাউন চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকায়।

বুধবার (১০ জুন) থেকে পরীক্ষামূলকভাবে লকডাউনের পর অঞ্চলটিতে বেশ কড়াকড়ি চোখে পড়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। ওই এলাকায় মাত্র একটি প্রবেশ ও বেরোনোর পথ খোলা রেখে বাকি সাতটি আটকে দেয়া হয়েছে।

প্রথম দিনের চেয়ে সাধারণ মানুষ কিছুটা হলেও অভ্যস্ত হতে শুরু করেছেন পরিস্থিতির সাথে। নিয়ম মেনে জরুরি প্রয়োজনে নিয়োজিতরা বের হচ্ছেন এলাকা থেকে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির জন্য সীমিত পরিসরে বিক্রেতাদের ঢুকতে দেয়া হচ্ছে। একই সাথে ওই এলাকায় দেয়া হচ্ছে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সার্ভিস।

লকডাউন চলাকালে পূর্ব রাজাবাজার এলাকার জনসাধারণের যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য বেশকিছু ফোন নম্বর প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা প্রয়োজনীয় ফোন নম্বরগুলোর মধ্যে রয়েছে-

মানবিক সহায়তার জন্য- ৩৩৩, ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪

কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য- ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা ০১৭১৩-০৯৫২৭৯, আইইডিসিআর প্রতিনিধি ডা. ফারজানা ০১৭১৯-২১২৫৯১।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা