জাতীয়

করোনায় দেশে ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮২৮

নিজস্ব প্রতিবেদক:

আশঙ্কাজনক হারে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১১ জনে।

আজ শুক্রবার (৫ জুন) ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ৬০ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮০৪ জন।

দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ৩৬৫ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৬ হাজার। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭৩ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছে ২ হাজার ২৪৫ জন। ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৯৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে মোট ৫৭ হাজার ৩১৯ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজারেরও বেশি। আক্রান্ত সংখ্যা সাড়ে ৬৭ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ লাখ ৬১ হাজার ৮৭২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা