জাতীয়

বাজেট অধিবেশনের জন্য এমপিদের রোস্টার

নিউজ ডেস্কঃ

আগামী ১০ জুন শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ। সব সময় বাজেট অধিবেশন উৎসবমুখর হলেও, এবার থাকছে ভিন্নতা। করোনা সংক্রমণকে মাথায় রেখে সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবার সাংসদদের রোস্টার তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, সংসদে যোগ দেওয়া প্রতিটি সদস্য, কর্মকর্তা, কর্মচারী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও কোভিড টেস্ট করা হবে।

উপস্থিতির ক্ষেত্রে শুধু মাত্র কোরাম পূর্ণ হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বয়স্ক ও অসুস্থ সাংসদদের উপস্থিত হতে নিরুৎসাহিত করা হবে। কোরামপূর্ণ করতে ৬০ জন সহ সব মিলিয়ে ৮০ জন সাংসদ সামাজিক দুরত্ব বজায় রেখে বসতে পারবেন।

অধিবেশন সংশ্লিষ্ট প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে সংসদ ভবনে ঢুকতে দেওয়া হবে না। এমনকি গণমাধ্যমকর্মীরাও সরাসরি সংবাদ সংগ্রহের অনুমতি পাবে না। যতটা সম্ভব অধিবেশন সংক্ষিপ্ত করা হবে।

অধিবেশন চলাকালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা পালন করা হবে যথাযথভাবে।সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে বাজেট অধিবেশনের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ বৈঠক করবে সংসদ সচিবালয়।

সংসদে বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চললেও এবার সাত থেকে আট কার্যদিবসের মধ্যে শেষ হবে। ১০ জুন শুরু হওয়া এ অধিবেশন ৩০ জুন বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হবে। ১১ জুন বাজেট পেশের পর মধ্যে মধ্যে বিরতি দিয়ে চলবে অধিবেশন। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত।

সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০/১২ ঘণ্টা আলোচনা হতে পারে। সাধারণত অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক এবার হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

১১ জুন বেলা তিনটায় জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এরপর কার্যদিবসের অধিবেশন শুরু হবে বেলা ১১ টায়। বিনা বিরতিতে দিনের কার্যসূচি শেষ করা হবে। এবারের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বও থাকছে না।

এ ব্যাপারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রোস্টার অনুযায়ী এমপিরা আসবেন। বাড়তি কেউ আসতে পারবেন না। গণমাধ্যমকর্মীদের টিভি দেখে সংসদ কভার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে তার সবই অনুসরণ করা হবে।’

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী নিয়ম রক্ষার্থে গত ১৮ এপ্রিল বসেছিল জাতীয় সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন। সেদিন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করা, সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা