জাতীয়

পবিত্র লাইলাতুল কদর আজ

নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার (২০ মে) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর। ইসলাম ধর্ম মতে, বছরের সর্বাধিক মহিমান্বিত বরকতময় রাত। এ রাতে ইবাদত-বন্দেগিতে মসগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ রাতে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়। এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত।

‘শবে কদর’ শব্দটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।

এই পবিত্র রাতে হেরাগুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সূরার (সূরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়।

হাদিসে রাসুল (সা.) বলেছেন, শবে কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। এ রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।

বুখারি হাদিসে বলা হয়েছে,তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো।

তিনি আরও বলেছেন, মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো।

হাদিসে রাসুল (সা.) বলেছেন, ২৭ রোজার দিবাগত রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই এই রজনীতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলমানরা বেশি বেশি নফল ইবাদত করে থাকেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা