জাতীয়

“এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড?”- প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক:
“বিএনপি মহাসচিব ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশ নিতে পারবেন না- এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।”

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনের আধুনিকীকরণ কার্য কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “আমি আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখছি। লেভেল প্লেয়িং ফিল্ড কাকে বলে? বিএনপি মহাসচিব, তিনি প্রকাশ্যে জনসভা করতে পারবেন, নির্বাচনী প্রচারণা করতে পারবেন, গণসংযোগ করতে পারবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা করতে পারবেন না। মওদুদ আহমদ সাহেব, খন্দকার মোশাররফ সাহেব প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, তারা এমপি, সে কারণে তারা প্রচারে অংশ নিতে পারবেন না। সেটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? এখানে ফিল্ডে মির্জা ফখরুল আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেই। এই বিষয়টার আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না।”

পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের নির্বাচন প্রক্রিয়ার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “ত্রিপুরা, কর্নাটকের বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশেও স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো প্রশ্ন উঠছে না। আইন লঙ্ঘন হয় না। বাংলাদেশে কেন লঙ্ঘন হবে। সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি। আমি তার পরেও বলব, নির্বাচন কমিশনের যে আচরণবিধি, আমরা তা পালন করব। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি মন্ত্রী-এমপি হিসেবে আচরণবিধি মেনে চলছি। আচরণ বিধি যেহেতু হয়েই গেছে। তবে এটা নিয়ে প্রশ্ন আছে, বিতর্ক আছে, যেটা আমি বললাম।”

সড়কের ক্ষতি কমাতে ২৮টি লোড কন্ট্রোল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “একনেকে ২৮টি লোড কন্ট্রোল স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। ভারী পরিবহন সড়ক নষ্ট করে দিচ্ছে। ক্ষতি থেকে সড়কগুলোকে রক্ষা করতে হলে আমাদের প্রয়োজন লোড কন্ট্রোল স্থাপন ব্যবস্থা কার্যকর করা।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা