জাতীয়

মুজিব বর্ষের ক্ষণগণনার যতো আয়োজন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার সব প্রস্তুতি শেষ হয়েছে আগেই। প্রস্তুত রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর (জাতীয় প্যারেড গ্রাউন্ড)। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার ঘোষণা করবেন। এরপরই চালু হয়ে যাবে দেশের বিভিন্ন স্থানে বসানো ক্ষণগণনার ৮৩টি ঘড়ি। একই সঙ্গে শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে মুজিব জন্ম শতবর্ষের বছরব্যাপী কার্যক্রম।

বিকালে ৩টায় প্রধানমন্ত্রী মঞ্চে আসার কথা রয়েছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী আবহ তৈরি করা হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান অবতরণ, বিমান থেকে আলোক প্রক্ষেপণ ও তোপধ্বনি, প্রতীকী গার্ড অব অনারের আয়োজন করা করা হয়েছে। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মুজিব বর্ষের লোগো উন্মোচন করবেন। এরপর সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে বসানো ৮৩টি স্থানে ক্ষণগণনার ঘড়ি সচল হবে।

শুক্রবারের এই আয়োজনে সরাসরি অংশ নেবে ১২ হাজার দর্শক, যারা ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। সরকারি ও বেসরকারি টিভি চানেলগুলো সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করবে বলে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশের বাইরেও বিশ্বের ৭৭টি মিশনেও চলছে জাতির পিতার জন্মশত বর্ষ উদযাপনের প্রস্তুতি। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হওয়া বছরব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন শেষ হবে ২০২১ সালের ১৭ মার্চ।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি মুজিববর্ষের কাউন্ট ডাউন অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবে দেশের সশস্ত্র বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনীকে সার্বিক সহযোগিতা করবে।

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন দেশে ফেরেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব। ঐতিহাসিক এই দিনটিতেই মুবিজবর্ষের ক্ষণগণনা শুরু সিদ্ধান্ত নেয় সরকার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন জাতির জনক শেখ মুজিবুর রহমান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা