জাতীয়

পদ্মা সেতুর স্প্যানের সর্বশেষ চালান আসছে

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুর স্প্যান নির্মাণের মালামালের সর্বশেষ চালান নিয়ে চীনের শিনহোয়াংদাও বন্দর থেকে একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। গতকাল (১৪ মে) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশের উদ্দেশে বন্দর ছেড়ে আসে চীনের জাহাজ এমভি কং সিউ সং।

এ তথ্য নিশ্চিত করেছে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি জানান, সেতুর সর্বশেষ মালামাল পরিবহণের দায়িত্বে আছে কসকো শিপিং লাইন। এই চালান দেশে পৌঁছালে সেতুর সব মালামাল আনা শেষ হবে।

তিনি আরও জানান, জাহাজে সেতুর ১৮০টি ট্রাস কম্পোনেন্ট এবং ২ হাজার ৪১টি স্টিলের তৈরি বিভিন্ন মালামাল রয়েছে। আগামী ৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এর পর চট্টগাম বন্দরে কাস্টমস শুল্ক পরিশোধ করে মোংলা হয়ে ১৫ জুন প্রকল্প এলাকায় পৌঁছাবে জাহাজটি।

এ মালামাল গত মার্চের মধ্যে বাংলাদেশে আনার কথা ছিলো। কিন্তু চীনের উহানে করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে তা সম্ভব হয়নি। এসময় সেতুর স্প্যান তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। এপ্রিলে ফের কারখানা খুললে স্প্যানগুলোর কম্পোনেন্ট তৈরির কাজ শেষ হয়।

গত ৩০ এপ্রিল পর্যন্ত মূল পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৮৭ ভাগ, নদীশাসন ৭১ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৯ ভাগ হয়েছে।

এরই মধ্যে সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২৯টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার। আর মাত্র ১২টি স্প্যান স্থাপন কাজ বাকি রয়েছে। আরও ১০ টি স্প্যানের জন্য মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে ওয়েল্ডিং, অ্যাসেম্বলিং ও পেইন্টিং এর কাজ চলমান রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা