জাতীয়
করোনা পরিস্থিতি

৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। সপ্তম দফায় আগামী ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে বুধবার (১৩ মে) বিকালে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সার্বিক দিক বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি, ঈদুল ফিতরের ছুটি এবং সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘ছুটি চলাকালে কোনো গণপরিবহন চলবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলের জেলা অবস্থান করতে হবে। এসব উল্লেখ করে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ষষ্ঠ দফায় ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি চলছে। সপ্তম দফায় এই ছুটি ৩০ মে পর্যন্ত লম্বা হচ্ছে। এর আগে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ও সাপ্তাহিক ছুটি বাড়ায় সরকার। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ছুটি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। তৃতীয় ১৪ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি লম্বা করা হয়। পরে আরও ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আবারও ১০ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

ছুটির মধ্যেও রপ্তানি পোশাক শিল্প কারখানাসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগগুলো সীমিতকারে খোলা আছে। সরকারি নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় কিছু কিছু দোকানপাটও খুলেছে। যদিও বড় বড় শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা