জাতীয়
করোনা পরিস্থিতি

২ মাসের মাথায় তুলনামূলক স্বস্তিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের ৬০তম দিনে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বের অন্যসব দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। এই ভাইরাসে দেশে ২ মাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন ও মৃত ১৯৯ জন, যা কিনা অন্যসব দেশের তুলনায় অনেক কম।

স্বাস্থ্য অধিদপ্তরের কাছে টেস্ট বাড়ানো আর মৃতের সংখ্যা তুলনামূলক কম থাকা বড় স্বস্তির বিষয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুরুর দিকে সিদ্ধান্ত নিতে দেরি করার ফল ভুগছে বাংলাদেশ। তবে এখনও সময় আছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার।

এক সময় যে শহরের নাম অজানা ছিল অনেকের কাছে, করোনার কল্যাণে সেই উহানের নাম এখন মুখে মুখে। ২৯ ডিসেম্বর ২০১৯ এ উহানে জন্ম নেয়া ভাইরাসটি বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায় ৪০ লাখ মানুষ এরইমধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়। প্রতিনিয়ত লাফিয়ে বড় হচ্ছে প্রাণ হারানো মানুষের তালিকা।

উহানে শনাক্তের ৬০ দিনের মাথায় চীনে প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয় করোনায়। মারা যায় ২৮৩৫ জন। ইতালি ও স্পেনে প্রথম শনাক্ত হয় একই দিনে। দুই দেশেই প্রথম ২ মাসে আক্রান্তের সংখ্যা ছিলো গড়ে ১ লাখ। ইতালিকে ছাড়িয়ে ইউরোপে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এখন যুক্তরাজ্যে।

ফ্রান্সে প্রথম দুই মাসে মারা গেছেন ১১০০ মতো মানুষ। করোনায় মৃত্যুর সংখ্যায় এখন সব দেশকে ছাপিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু খুবই কম শনাক্ত আর আক্রান্ত ছিলো প্রথম দুই মাসে।

আর মৃত্যুর খবরের মাঝে গত ৮ মার্চ বাংলাদেশ ঘোষণা দেয় প্রথম শনাক্তের। এরই মধ্যে ১২ হাজার ছুয়েছে শনাক্তের ঘর। সরকারি হিসাবে মারা গেছেন ১৯৯ জন। পরীক্ষা করা হয়েছে ১ লাখেরও বেশি মানুষকে। প্রশ্ন হলো, ৮ মার্চের পর কি ঠিক পথে হেটেছিলো বাংলাদেশ?

সংক্রমণের হার বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও যে কম আছে সেটিকে ইতিবাচকভাবেই দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু ক্রমেই বাড়তে থাকা সংক্রমণের সময় পোশাক কারখানা, দোকানপাট ও মসজিদে জামাতের অনুমতি দেয়াকে স্বাগত জানাচ্ছেন না রোগনিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।

পরিসংখ্যান নয়, করোনার বৈচিত্রময় আক্রমণ ও বাংলাদেশের মানুষের সচেতনতাবোধ মাথায় রেখে ভবিষ্যত পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা