জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে ১ মাস পর মসজিদে নামাজ

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলেন সর্বস্তরের মুসল্লিরা। প্রায় এক মাস মসজিদে জামাত চালু ছিল সীমিত আকারে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে জোহরের ওয়াক্তে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

এ বিষয়ে মসজিদুল ফারুক-এর মোয়াজ্জেম শোয়েবুর রহমান বলেন, আমাদের মসজিদে সরকারের দেওয়া সব শর্ত মেনে নামাজ আদায় করছেন মুসল্লিরা। পুরো রমজান জুড়ে এভাবেই আমরা সালাত আদায় করবো।

জোহরের নামাজ আদায় করতে আসা মুসল্লি রাশেদুল হাসান আমিন বলেন, সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করলে করোনার প্রভাব ঘটবে না। অন্য সময়ের মতো কাতারে না দাঁড়িয়ে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোয় আজ মনে হচ্ছে অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে এসেছেন। আমার মনে হয় সরকারের বেঁধে দেওয়া শর্ত মেনে চললে করোনাভাইরাস ছড়াবে না।

‘আমাদের এখানে মসজিদে নিয়ম মেনে নামাজ আদায় করা হচ্ছে। বয়স্ক মানুষ মসজিদে নামাজ পড়তে না আসাই ভালো। কিন্তু অন্য সব এলাকার মসজিদে নিয়ম ঠিকমতো মানছে না- এটাই সমস্যা।’

বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম শামসুল হক বলেন, 'শারীরিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের নামাজ আদায় করতে বলছি। অনেকেই আমাদের কথা শুনছেন। এখনো মুসল্লিরা অভ্যস্ত হয়ে ওঠেননি। ধীরে ধীরে সব ঠিক হবে।'

এর আগে ধর্ম মন্ত্রণালয় ৬ এপ্রিল জুমার জামাতে ১০ জন এবং ওয়াক্তি নামাজে পাঁচজনের জামাতের অনুমতি দেয়। পরে ২৩ এপ্রিল থেকে রমজান মাসে তারাবির জামাতও সীমিত আকারে আদায়ের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। ওই নির্দেশনায় সর্বোচ্চ ১২ জনের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

স্বাস্থ্যবিধিসহ ১২ দফা শর্ত:

১. মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুণাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

২. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৩. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ তিন ফুট পর পর দাঁড়াতে হবে।

৫. শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ নিতে পারবেন না।

৬. সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৮. মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

৯. উল্লিখিত শর্ত পালন সাপেক্ষে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচজন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতেকাফ এর জন্য অবস্থান করতে পারবেন।

১০. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা যাচ্ছে।

১১. এক কাতার অন্তর অন্তর কাতার হবে।

১২. খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা