জাতীয়

বিনামূল্যে করোনা পরীক্ষা চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

দেশে দিনদিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই এই ভাইরাস পরীক্ষায় বাণিজ্যিকীকরণ প্রতিরোধে সাধারণ জনগণের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ল এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার (০৩ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ প্রেরণ করেন।

স্বাস্থ্য সচিব, প্রধান মন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সরকারি ইমেইলে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, সরকার ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে। যেখানে সরকার একটি নির্ধারিত মূল্য টেস্টের জন্য দিয়েছেন সেটা হল তিন হাজার পাঁচশত টাকা। যা অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ মানুষকে করোনা পরীক্ষায় উদ্বুদ্ধকরণের পরিবর্তে তাদেরকে নিরুৎসাহিত করা হবে।

একই সাথে বলা যায়, যেহেতু করোনা একটি জাতীয় সমস্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যত বেশি টেস্ট করা সম্ভব হবে অল্প সময়ে তত তাড়াতাড়ি এবং সঠিকভাবে এই করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব। কিন্তু একটি টেস্ট এর দাম যদি নির্ধারণ করা হয় ৩৫০০ টাকা তাহলে আমাদের সাধারণ মানুষ টেস্টে আগ্রহী হবে না এবং এখানে একটি বাণিজ্যিকীকরণ হবে টেস্ট নিয়ে।

এছাড়া এটি একটি বৈষম্যমূলক পদক্ষেপ। কারণ কিছু মানুষ বিনামূল্যে টেস্ট করতে পারবে আর কিছু মানুষ ৩৫০০ টাকায় টেস্ট করাতে হবে এবং বেসরকারি হাসপাতালগুলো এই বিষয়টি নিয়ে একটি ব্যাপক বাণিজ্য করার সুযোগ পাবে যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা