জাতীয়

অনলাইনে মাছ বাজারজাতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংকটকালীন সময়ে মাছচাষিদের ক্ষতি লাঘবের জন্য অনলাইনে বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের নির্দেশ দিয়েছে মৎস্য অধিদফতর।

শনিবার (২ মে) ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও রংপুরের মৎস্য অধিদফতরের উপ-পরিচালকদের কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ জনিত বিশেষ পরিস্থিতিতে নিয়মিত বাজার ব্যবস্থায় প্রতিরোধ পূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে মাছচাষি, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্রেতারা করোনাভাইরাস সংক্রমণের ভয়ে জনাকীর্ণ বাজারে যেতে চাচ্ছেন না। এতে মাছচাষিরা উৎপাদিত মাছ বিক্রি করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় কিছু উদ্যোক্তাকে মোটিভেশনের মাধ্যমে অনলাইনে মাছ বেচাকেনার ব্যবস্থা নিতে পারলে মাছচাষি, ক্রেতা-বিক্রেতা এবং সর্বোপরি সাধারণ মানুষ লাভবান হবে।

চিঠিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে অনলাইনে ‘কালিগঞ্জ ফ্রেশ অ্যান্ড ফিস মার্কেট’ ব্যবস্থার মাধ্যমে মাছ বাজারজাতকরণের উদাহরণ তুলে ধরা হয়েছে।

অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, দেশের প্রত্যেক এলাকায় কিছু বিত্তশালী মানুষ এ বিশেষ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিতে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। ত্রাণ বিতরণ উপকরণের সঙ্গে কার্প জাতীয় মাছ বিতরণের ব্যবস্থা করতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের আমিষ ও পুষ্টির অভাব দূর করাসহ মাছচাষিদের মাছ বিক্রির সুব্যবস্থা করা যায়।

উপ-পরিচালকদের উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অধীনস্থ জেলার উপজেলাগুলোতে অনলাইন মাছ বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মৎস্য অধিদপ্তর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা