জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও ২ জন নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।


বুধবার (০৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার জোহরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

যে ২ জনের নিহত হওয়া বিষয়ে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে সেলিম (৩০) এবং একই ইউনিয়নের ১০ রশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন (২৩)।

স্থানীয়রা জানান, বুধবার রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ও ওয়াহেদপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি আন্তর্জাতিক ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের একদল গরু চোরাকারবারী ভারতে প্রবেশ করে। তখন ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং তিনজন আহত হন। চোরাকারবারীরা নিহত সেলিম এবং সুমনকে ও আহতদের বাংলাদেশে আনতে পারলেও বাকি দুইজনের মরদেহ ভারতে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে পাঁকা ৭ নম্বর ওয়ার্ড সদস্য দুরুল হোদা বলেন, দুই জন বিএসএফের গুলিতে মারা যাবার বিষয়টি শুনেছি। কিন্তু বিজিবি’র পক্ষ থেকে কড়া নিদের্শনা আছে সীমান্তের ওপারে না যাওয়ার, সেহেতু নিহতদের মরদেহ ও আহতদের আত্মগোপনে রাখা হয়েছে বলে শুনেছি।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। খোঁজ নিয়ে পরে বিষয়টি জানানো হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা